শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এ আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে জার্মানি। দুই দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক যাতায়াতের ফলে শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের সুযোগ বাড়বে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক ভূমিকা রাখবে।

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভিসা আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস।

এর অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু করা হচ্ছে। নতুন এ ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও কমে আসবে বলে আশা করছে দূতাবাস।

আরও পড়ুন:  সম্মানসূচক ডক্টরেট পেলেন রানী মুখার্জি

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা যেসব সুবিধা পাবেন

অনলাইনে আবেদন: সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র (doc submission) আপলোড করতে পারবেন।

নথিপত্র প্রাথমিক যাচাই: ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ পাবেন।

দ্রুত অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

আবেদনের অগ্রগতি জানা: ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা সহজেই জানতে পারবেন।

পরিবারসহ আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দিতে পারবেন।

জার্মানিতে উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের প্রস্তুতি নতুন ব্যবস্থার ফলে আরও সুসংগঠিত হবে। যদিও প্রতিটি আবেদনের প্রেক্ষাপট বিবেচনায় প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাই এর সময় পূর্বের তুলনায় কমে আসবে, যা সামগ্রিক আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়তা করবে।

আরও পড়ুন:  মহাসমাবেশ থেকে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে কী হবে?

অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন ও ভিসা আবেদন প্রক্রিয়া আরও গতিশীল করতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিবর্তনের অংশ হিসেবে আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে পুরোনো ব্যবস্থায় অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে।

পুরোনো ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য এ পরিবর্তন সাময়িক অসুবিধা তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। ফলে আগের তুলনায় ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:  শচীনকে ছাপিয়ে চূড়ায় কোহলি

কীভাবে আবেদন করবেন

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় আগ্রহী সব শিক্ষার্থী নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে (https://digital.diplo.de/) নিবন্ধন করে আবেদন জমা করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল লিঙ্কে এবং দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dhaka.diplo.de) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =