ভিসা বাতিল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা কোন কোন কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দূতাবাস শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার ব্যাপারে কড়া নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারে বলেও জানানো হয় সতর্কতামূলক এ পোস্টে।

সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় ভিসার শর্ত মেনে চলতে এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখারও পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =