আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) শিরোপার মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
আজ শুরু থেকে দুই দলই মেলে ধরেছিল গতিময় ফুটবলের পসরা।
ফের খেলা শুরু হতে না হতেই বাজে শেষের বাঁশি। প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাঠেই বাঁধনহারা উৎসবে মাতেন পাকিস্তানের খেলোয়াড়েরা।
দুটি পরিবর্তন এনে পাকিস্তান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ টমাস ডুলি। চোট পেয়ে মাঠের বাইরে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে সুযোগ দেন তিনি।
গ্রুপ পর্ব শেষে দলের সঙ্গে যোগ হওয়া পাঁচ প্রবাসীকে রেখেই একাদশ সাজান পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে পাকিস্তানের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠতে থাকেন শুকি। কিন্তু জমাট রক্ষণে পোস্ট আগলে রাখে পাকিস্তান। ৬২ মিনিটে তাকে তুলে ইব্রাহিমকে নামান ডুলি।
একটু পর বক্সের বাইরে থেকে আদিলের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নার করে দেন শ্রাবণ। ৭৬ মিনিটে রহমতকে তুলে বিশ্বনাথ ঘোষকে নামান বাংলাদেশ কোচ। একটু পর পাকিস্তানের হারিস আলীর শট যায় ক্রসবারের ওপর দিয়ে
৮২ মিনিটে সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। ৩ মিনিট পর এশাহর কাছের পোস্টে নেওয়া শট আটকান শ্রাবণ।
এরপরই ভুলটা করেন শ্রাবণ। লম্বা থ্রোয়ে তিনি বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জিদান ও জায়ানের ফাঁক দিয়ে শট নিয়ে জাল খুঁজে নেন সামাদ। বল শ্রাবণের হাতে লাগলেও জালে জড়ায়।







