‘আমাকে কুপিয়েছে’! ককপিট থেকে চিৎকার, তবু লড়াই থামাননি স্মিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাই দুবাই ফ্লাইটে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। তার বীরত্বেই প্রায় ১৭৪ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। শুক্রবার (২ অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন তিনি। খবর গার্ডিয়ানের।

ভিডিও কলে ককপিটের সেই নাটকীয় হামলা এবং সাহায্যের জন্য ককপিটের দরজা খোলার নিজের সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেছেন স্মিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত প্রায় ১০ মিনিটের ভিডিও ক্লিপে স্মিত মচ্ছারকে নাকে টিউব এবং মাথা ও হাতে ব্যান্ডেজ পরা অবস্থায় আবুধাবির একটি হাসপাতালের বিছানা থেকে মোদির সঙ্গে কথা বলতে দেখা যায়। 

নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বেশ কয়েকবার চোখ মোছেন মচ্ছার। তিনি বলেন, ‘আমি জানতাম, উড়োজাহাজটি নিচের দিকে পড়ে যাচ্ছে…আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। আমি নিজেকে বলেছিলাম, দরজাটি ঠিক ওখানেই আছে, শুধু এটা খুলে দাও। আমি তা করতে পেরেছিলাম এবং লোকেরা ভেতরে ঢুকেছে।’

আরও পড়ুন:  সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাই উড়োজাহাজটি বিধ্বস্ত করার কথিত চেষ্টার সময় মচ্ছারকে তার সহকারী পাইলট ছুরিকাঘাত করেন। ওই ঘটনার সময় ১৭৪ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি ৩০ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল।

মচ্ছার বলেন, ‘আমি ১৭ বছর ধরে উড়োজাহাজ চালাচ্ছি, ১১ বছর ধরে ক্যাপ্টেন হিসেবে কাজ করছি। আমি জানতাম, উড়োজাহাজটি ভেঙে পড়ছে।’
পাইলট মচ্ছারের সাহসিকতার প্রশংসা করে মোদি বলেন, তার উপস্থিত বুদ্ধি অনেক প্রাণ বাঁচিয়েছে এবং ভারতীয় পাইলটদের সুনাম রক্ষা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =