ব্রাজিলের খেলা শেষে অসুস্থ দুই সমর্থক, হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিলের খেলা শেষে অসুস্থ হয়ে পড়েছে দুই শিক্ষার্থী। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ হয়ে পড়াদের মধ্যে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদেরকে চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অন্য শিক্ষার্থীরা।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক রাতুল এবং মাশরুফা শারমীন এ্যানি। তাদের মধ্যে রাতুল ব্রাজিল সমর্থক ও এ্যানি  ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ব্রাজিলের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ কমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি পরপর পাঁচবার বমি করেন। পরে সহপাঠীরা তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

আরও পড়ুন:  বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

এদিকে একই সময়ে অসুস্থ হয়ে পড়েন বিভাগের রাতুল। তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনিও সুস্থ রয়েছেন।

এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, খেলা শেষ হওয়ার পর থেকেই এ্যানি খুব ভেঙে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে আমরা দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শেষে এখন দুজনই আগের চেয়ে অনেকটা সুস্থ।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম সোমবার বিকেলে মুঠোফোনে জানান, এরা দুজন পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আমরা দ্রুত তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *