ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

আগামীকাল বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) ভোরে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড। তবে আবহাওয়ার পূর্বাভাসে বজ্রঝড়ের আশঙ্কা থাকায় ম্যাচটি দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ব্রাজিল। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে একই সময়ে ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। ফলে প্রতীক্ষিত এই ম্যাচে বিলম্ব বা সাময়িক বিরতির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ব্রিটিশ ট্যাবলয়েড সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামি স্টেডিয়াম, যেটি হার্ড রক স্টেডিয়াম নামে পরিচিত, এর আশপাশে বজ্রপাত হলে ম্যাচটি স্থগিত করা হতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে কোনো বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়। শেষ বজ্রপাতের অন্তত ১৫ মিনিট পরই কেবল খেলা পুনরায় শুরু করা যায়।

আরও পড়ুন:  শাকিরার গানে ফুটবল মহাযজ্ঞের শুরু

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত সোমবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচ তীব্র বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। বিরতির সময় দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। দীর্ঘ বিরতির কারণে দুই দলের খেলোয়াড়দের ম্যাচ পুনরায় শুরু হওয়ার আগে আবারও ওয়ার্ম-আপ করতে হয়েছিল।

স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচে আবহাওয়াজনিত বিলম্ব ঘটলে সেটি মোকাবিলায় তাদের দলের বিশেষ পরিকল্পনা রয়েছেমঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্টিভ ক্লার্ক বলেন, গত রাতের (ফ্রান্স-ইরাক) ম্যাচটি দেখেছেন নিশ্চয়ই। ফ্রান্সের খেলা আবহাওয়ার কারণে বিলম্বিত হয়েছিল এবং টুর্নামেন্টে এটিই ছিল এমন প্রথম ঘটনা। ফলে এখন পর্যন্ত আমরা আবহাওয়ার দিক থেকে কিছুটা ভাগ্যবানই ছিলাম বলে মনে করি।

আরও পড়ুন:  বিএনপির অবরোধে তারা নিজেরাই অবরুদ্ধ: প্রধানমন্ত্রী

তিনি বলেন, এরকম পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের একটি পরিকল্পনা প্রস্তুত রয়েছে। পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত রয়েছে এবং বিলম্ব হলে সেটিও কৌশলগতভাবে মোকাবিলা করা হবে।

গ্রুপ সি থেকে নকআউটে যাওয়ার জন্য স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত নয়, অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ব্রাজিল দলে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। স্কটল্যান্ড অবশ্য এই ম্যাচেও পাচ্ছে না ডিফেন্ডার অ্যারন হিকিকে।

তথ্যসূত্র: দ্য সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *