অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ অগ্রভাগ

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র অগ্রভাগ। সোমবার (০২ নভেম্বর) বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

এটি মধ্যরাত নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।এক পূর্বাভাসে বলা হয়েছে, মুরাসু ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এটি মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে।

এই অবস্থায় সব সমুদ্রবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পর তার কিছুটা প্রভাব বাংলাদেশেও বিস্তার করতে পারে। আগামী কয়েক দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন:  দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব
কোথাও কোথাও হতে পারে বৃষ্টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + thirteen =