জাপানের আঁচে হতাশা নিয়ে প্রথমার্ধে ১-০তে পিছিয়ে পড়ে বিরতিতে গিয়েছিল ব্রাজিল! তবে ৫৬ মিনিটে ডেডলক ভেঙে ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ক্যাসিমিরো। তার  ১-১ গোলে সমতায় ফেরে ব্রাজিল। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ব্রাজিলকে জয়সূচক গোলটি এনে দেন মার্তিনেল্লি। এর আগে ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে দুর্দান্তRead More →

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বহুল আলোচিত এই ম্যাচে শুরু থেকেই খেলছেন না দলের অন্যতম তারকা নেইমার। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরলেও জাপানের বিপক্ষে তাকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।Read More →

জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের একাদশে লিওনেল মেসি থাকছেন না সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে জর্ডানের কাছে গোল হজম করার পরই মেসিকে মাঠে নামার আর্জেন্টাইন কোচ। বদলি খেলোয়াড় হিসেবে নেমে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোলের দেখাও পান তিনি। ম্যাচ শেষে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি জানান, মেসি নিজেRead More →

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হয়েছে রেকর্ড আর ইতিহাসে ভরপুর একদিনে। শেষ দিনের ম্যাচগুলোতে লিওনেল মেসি, হ্যারি কেইন, লুকা মডরিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াদ মাহরেজসহ একাধিক তারকা গড়েছেন নতুন নতুন মাইলফলক। একই সঙ্গে প্রথমবারের মতো নকআউট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো, আর নাটকীয় ড্রয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আলজেরিয়া ওRead More →

বেঞ্চে শুরু, মাঠে নেমেই গোল, আর সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিকের সঙ্গে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজের গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে এই জয়ে গ্রুপ ‘জে’তে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরেRead More →

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ফ্রান্স ও নরওয়ে। গ্রুপসেরার লড়াইয়ে বোস্টনে শেষ ম্যাচে নামে দুদল। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডদের বিশ্রাম দিয়েই একাদশ সাজায় নরওয়ে কোচ। নিয়মিত একাদশ না খেলিয়ে ফ্রান্সের বিপক্ষে বড় হার দেখতে হয়েছে তাদের। উসমানে ডেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছে ফরাসিরা। আই গ্রুপেরRead More →

২০২৬ বিশ্বকাপের খেলাগুলো প্রায় শেষের দিকে। ৪৮ দলের বিশ্বকাপে প্রথমবার হতে যাওয়া রাউন্ড অব থার্টি টু ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ২৮ দল। ৮টি সেরা তৃতীয় স্থান অধিকারী তিনটি দলসহ মোট চার দল আছে অপেক্ষায়। নকআউট নিশ্চিত হয়ে যাওয়া কিছু দলের সূচিও এখনো চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। তবে বড় বড় অনেকগুলো দলেরRead More →

কেপ ভার্দে নকআউট পর্ব নিশ্চিত করার পর থেকে আলোচনা চলছে আর্জেন্টিনাকে নিয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত কেপ ভার্দের বীরত্বগাঁথা সবার মুখে মুখে। ‘এইচ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছে দলটি। যে গ্রুপে ছিল স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। দুদলের বিপক্ষেই ড্র করেছে নবাগত দলটি। ড্র করেছেRead More →

ম্যাচের শুরুতেই গোল হজম করে ব্যাকফুটে চলে গিয়েছিল দল। তবে এরপরই প্রত্যাবর্তনের এক মহাকাব্য লিখল ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে হারিয়ে নিশ্চিত করল বিশ্বকাপের নকআউট পর্ব। বিশ্বমঞ্চে ফুটবলারদের এমন ইতিহাসগড়া সাফল্যের পর দেশের মানুষকে এক দিনের বিশেষ সরকারি ছুটি উপহার দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে চারবারেরRead More →

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ইকুয়েডর। অধিকাংশের ধারণা ছিল, এখানেই শেষ হবে তাদের বিশ্বকাপ যাত্রা। কিন্তু সব প্রতিকূলতাকে পেছনে ফেলে অসাধারণ লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আমেরিকার দলটি। চার পয়েন্ট নিয়ে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষRead More →