প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরRead More →

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) আমেরিকান দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেনRead More →

অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং মার্কিন দূতাবাস, ঢাকা যৌথভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করে। এই মাইলফলক আমেরিকার আড়াই শতাব্দীর স্বাধীনতার গৌরবময় যাত্রাকে তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে পুনর্ব্যক্ত করে। এটি দুই দেশের দৃঢ় দ্বিপাক্ষিকRead More →

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। গতকাল শুক্রবার তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়ার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎRead More →

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দু’দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে ভারত। সেই সঙ্গে এই সফরে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির বিষয়ে যে কথাবার্তা হয়েছে, তার সম্ভাব্য প্রভাবের ওপরও নজর রেখেছে প্রতিবেশী দেশটি। শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীনRead More →

চীন থেকে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ও তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর বাংলাদেশে নিজেদের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়েচড়ে বসেছে ভারত। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিতRead More →

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন। এ বিষয়ে অন্য কোনো ইস্যু তাদের বিবেচনায় নেই।’ বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশিRead More →

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সোয়া ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নেRead More →

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দুই মুখ্যমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মোট ১ হাজার ১০০ কেজি আম পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমেরRead More →

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হয়েছে। ঢাকাসহ ৫টি ভিসাকেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে। তবে ভিসা আবেদনে কিছুটা পরিবর্তন এসেছে। রোববার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন শুরু করেছেন ভিসা প্রত্যাশীরা। একইসঙ্গে বুকিং দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট। স্লট প্রাপ্তি সাপেক্ষে সোমবার (২৯ জুন) থেকে পাসপোর্টRead More →