পরিস্থিতি শান্ত না হলে কাল থেকে বন্ধ থাকবে দেড় শতাধিক কারখানা

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আগামীকাল (রোববার) সাভার, আশুলিয়া ও সংশ্লিষ্ট এলাকার ১৪৭টি কারখানা বন্ধ থাকবে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।

এ অবস্থা অব্যাহত থাকলে আগামীকালও এই ১৪৭টি কারখানা চালু রাখা সম্ভব হবে না।তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না।

আরও পড়ুন:  অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস, বাড়তে পারে নদীর পানি
তবে আগামীকাল ১৫ নভেম্বর মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fifteen =