শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যএ জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানী এলাকায় ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন, কাশিমপুরে ১ প্লাটুন, নাওজোরে ১ প্লাটুন, ভোগড়া বাইপাস এলাকায় ১ প্লাটুন, গাছা এলাকায় ১ প্লাটুন এবং সালনায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আরও পড়ুন:  গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুলে ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইলে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এদিকে, বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =