গাজীপুরে উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসেতুতে (ফ্লাইওভার) একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫, ৩০ ও ৮ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, মোটরসাইকেলে করে তিনজন কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন:  পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বৈঠকে তিন মন্ত্রী

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =