ঢাকা ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকার চালক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল (৩৬) নামে একজন প্রাইভেটকার চালক আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সেখানে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুন:  সব সামরিক ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাঁকে জানিয়েছেন, সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রক্টর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 10 =