উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাসার সামনে হঠাৎ শব্দ হওয়ার পর তিনি বাইরে এসে বিষয়টি নিশ্চিত হন। তর বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে দুইজন ব্যক্তি এসে দুইটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। তারা জানায়, বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও চলছে।

আরও পড়ুন:  আবারও শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করছে দেশ

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ আহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *