প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের যাত্রাপুর এলাকার জাবির সালেহীন দিপু (২৭) ও পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার আব্দুল্লাহ আল জোবায়ের (২৬)।
এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।







