কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

রাজধানী কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।

তিনি বলেন, দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, বিষয়টি শনাক্তের চেষ্টা করছি।

প্ল্যাটফর্মে টহল জোরদারের কথা জানিয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =