৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ

বাংলাদেশ সর্বশেষ কবে এমন অনিন্দ্য সুন্দর ফুটবল উপহার দিয়েছিল, তা মনে করতে একটু সময় লাগার কথা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল বাংলাদেশ।

শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগ তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধেই দ্বিতীয় গোল করেন প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নামা হামজা চৌধুরী।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে নয়নজুড়ানো এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব হোসেন। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।ঢাকার জাতীয় স্টেডিয়ামে দর্শনীয় এই ৪ গোলেই শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকরা এবার হলো গ্রুপ চ্যাম্পিয়ন। আর গোল পার্থক্যে এগিয়ে থেকে এই গ্রুপ থেকে শেষ চারে বাংলাদেশের সঙ্গী হলো ভুটান।বাংলাদেশ সর্বশেষ ৪ গোল দিয়েছিল ২০১৯ সালে ভুটানের বিপক্ষে। সেই প্রীতি ম্যাচে অবশ্য ভুটান এক গোল শোধ করেছিল।আগামী ১৪ নভেম্বর রাতে ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আরও পড়ুন:  ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
একই দিন বিকেলে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =