রাজধানী ঢাকায় সোমবার (০৯ নভেম্বর) বেলা গড়াতেই আকাশ মেঘলা হয়ে নেমে এসেছে ঝুম বৃষ্টি ও বজ্রপাত। প্রখর রোদ ও ভ্যাপসা গরমের পর আকস্মিক এই বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে কাঙ্ক্ষিত স্বস্তি।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বাতাস প্রবাহিত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকার পাশাপাশি গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থান এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের সর্বত্র রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =