আগামীকাল ১ জুলাই ২০২৪, ‘ব্যাংক হলিডে’ হওয়ায় দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এর ফলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না, এবং পুঁজিবাজারও বন্ধ থাকবে।

ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ হয় ৩০ জুন। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। এই হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। আরেকটি দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর, যেদিন পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয়। বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকায় এই দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:  সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী : কাদের

পুঁজিবাজারের শেয়ার ক্রয়-বিক্রয়ের পর অর্থ লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকে। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জে।

যদিও ব্যাংক হলিডেতে ব্যাংকগুলো শুধু অভ্যন্তরীণ কাজের জন্য খোলা থাকবে এবং কোনো লেনদেন হবে না, তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। পরের দিন মঙ্গলবার ব্যাংকগুলো যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে। বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

তথ্যসূত্র: অর্থসূচক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *