আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে রাজকীয় ও আবেগঘন এক সমাপ্তি টেনে বিদায় নিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন কিংবদন্তি এই ফরোয়ার্ড। দলের অধিনায়কের এমন দ্যুতিময় নৈপুণ্যে ভর করে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠRead More →

ফুটবল মাঠে রেফারির পকেট থেকে কার্ড বের হওয়া মানেই সাধারণত কোনো খেলোয়াড়ের জন্য শাস্তির বার্তা। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সেই পরিচিত দৃশ্যটাই পেল ভিন্ন অর্থ। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার পর পুরো মাঠের আলো ছিল মেসিকে ঘিরে। শেষ বাঁশি বাজানোর পর আর্জেন্টাইন অধিনায়কের দিকে এগিয়ে যানRead More →

ফুটবলে বড় সব ট্রফিই  জিতেছেন লিওনেল মেসি। এবার তার অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মান—‘ডক্টর’ উপাধি । আর্জেন্টিনার বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। মেসির উৎকর্ষ,Read More →

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার অপেক্ষায় ভক্তদের উন্মাদনা টিকিট বিক্রিতেই স্পষ্ট। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ২ ঘণ্টার মধ্যে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টিনারRead More →

যে শহর থেকে শুরু হয়েছিল একটা রূপকথার গল্প, সেই রোজারিওর মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন রূপকারের কারিগর। জীবনসংগ্রামের নানা আঁকাবাঁকা পথ পেরিয়ে যে হাতটি শক্ত করে ধরে এক বালককে বিশ্বজয়ের মঞ্চে পৌঁছে দিয়েছিলেন, সেই হাতটি আজ আর নেই। জন্মশহর রোজারিওতে বাবা হোর্হে মেসিকে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানালেন ফুটবল বিশ্বকে জয়Read More →

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি।ইনফোবের তথ্য অনুযায়ী, লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গত রাতে রোজারিওর একটিRead More →

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও ফুটবল অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে শুরু হয়েছে আলোচনা। ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্সের ভিত্তিতে কে হতে পারেন এবারের বিজয়ী—তা নিয়ে চলছে নানা জল্পনা। বিশ্বকাপের বছরে ব্যালন ডি’অরের লড়াইয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রভাব সবসময়ই গুরুত্বপূর্ণ। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানোর পরRead More →

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ইনস্টাগ্রামে পুরো দল ও কোচিং স্টাফের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শিরোপার চেয়েও বড় অর্জন হলো দীর্ঘ পথচলায় একসঙ্গে থাকা এবং একটি পরিবারের মতো লড়াই করা। মেসি লিখেছেন, ‘এই বছরগুলোর সবচেয়ে সুন্দর বিষয়Read More →

লিওনেল মেসির অর্জনের খাতা এতটাই সমৃদ্ধ যে নতুন কোনো রেকর্ড গড়া তাঁর জন্য এখন প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। তবে স্পেনের বিপক্ষে আসন্ন ২০২৬ বিশ্বকাপের ফাইনালটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে। শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জের পাশাপাশি এই ম্যাচে একাধিক মহাকাব্যিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইনRead More →

৩৯ বছর বয়সেও লিওনেল মেসির ফুটবল জাদু যেন একটুও ম্লান হয়নি। মাঠে তার নেতৃত্ব, ক্ষিপ্রতা ও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনো আগের মতোই কার্যকর। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, আর এই সাফল্যের অন্যতম নায়ক ছিলেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও অকপটেRead More →