তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইয়িলদিরিমহান’ (বাংলা অর্থ, বিদ্যুৎ বা বজ্র) প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্রটির গায়ে একদিকে রয়েছে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম, অন্যদিকে খোদাই করা হয়েছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া, মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যেRead More →

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল দেড় বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। সেই ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কোন কারখানাগুলো দ্রুত চালু করা যায়, সেগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। ফলেRead More →

বিশ্বজুড়ে এক নতুন প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার কবলে পড়ে ইতোমধ্যে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছে যে, এটি প্রচলিত কোভিড কিংবা ইনফ্লুয়েঞ্জা নয়; বরং সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি সংক্রমণ। এনডিটিভির এক প্রতিবেদনে এই ভাইরাসের সংক্রমণের বিষয়ে বিস্তারিত তথ্যRead More →

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। বিজেপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের প্রস্তাব জানাবেন শুভেন্দু।  নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে আজ শুক্রবার কলকাতায় বৈঠকে বসেছেন বিজেপির শীর্ষ নেতারা। এতে উপস্থিত রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Read More →

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক ‘রহস্যময়’ আলোর দেখা মিলেছে। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার এবং মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অদ্ভুত আলোক রশ্মি প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ঠিক ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ এই আলোরRead More →

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ পাহারার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা এবং বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটিRead More →

উদয়দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে/মোর চিত্ত-মাঝে/ চির-নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ- কবিতায় নিজ জন্মদিনে এভাবেই স্মরণ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ সনের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান কবি।Read More →

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা প্রয়োগ করে রাজ্যপাল আর এন রবি বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা কর্তৃক প্রকাশিত এক গেজেট নোটিফিকেশনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যপাল রবি স্পষ্ট করেছেন যে, সংবিধানRead More →

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যRead More →

বাংলা একাডেমিতে ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।  এবার রবীন্দ্রসাহিত্যে অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ ও রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন।Read More →