কংগ্রেসের প্রতিনিধি পরিষদও ডেমোক্র্যাটদের দখলে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের পর এবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে আইনসভার দুই কক্ষের কর্তৃত্বই চলে গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবিরের হাতে।

ফলে আগামী দিনগুলোতে সরকারের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ২২০টি আসনে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা পেয়েছেন ১২৬টি আসন।

নিম্নকক্ষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসন অর্জন করতে হয়।

সেই সীমা অতিক্রম করতে গিয়ে রিপাবলিকানদের দখলে থাকা ২৫টি আসন নিজেদের ঝুলিতে নিয়েছে ডেমোক্র্যাটরা।অন্যদিকে আইনসভার উচ্চকক্ষ সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করেছে দলটি। সর্বশেষ ভোট গণনার হিসাবে সেখানে ডেমোক্র্যাটদের নিশ্চিত আসন ৫১টি। এ ছাড়া আরও দুটি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন:  বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
সিনেটে রিপাবলিকানদের জয় ৩৯টি আসনে। দলটির প্রার্থীরা আরও ছয়টি আসনে এগিয়ে থাকলেও একটি আসনের ফল এখনো নিষ্পত্তি হয়নি।

দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়নের উদ্যোগে বিরোধী দলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে বাজেট, সরকারি নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে দুই দলের মধ্যে দর-কষাকষির প্রয়োজন বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fifteen =