দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে সমালোচনার মধ্যে ছিলেন তিনি।

চুক্তিতে সচিব পদে নিয়োজিত মসিউর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে। মসিউর রহমানকে কেন ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে সেই বিষয়ে কিছু বলা হয়নি।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয় রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি বলি এটি হাদিস তাহলে পরে আপনারা মনে করবেন আমি ওনাকে (প্রধানমন্ত্রী) তেল মারতেছি পরবর্তী পোস্টিংয়ের জন্য। তবে এটি একটি শাশ্বত বাণী।’

আরও পড়ুন:  ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এরপর মসিউর বলেন, ‘আমার আগে আমরা সবার আগে দেশ। বলেন কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যাদের মধ্যে দেশপ্রেম নাই, সেই বলতে পারে যে আমি মানি না। আমার আগে আমরা আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব এবং তার আগে দেশ। তার আগে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা হাদিস, এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। উনার (প্রধানমন্ত্রী) মুখে দাড়ি নাই, টুপি পরে না—এ জন্য হাদিস হয় নাই, এটা হাদিস।’

প্রধানমন্ত্রীর একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করার পর থেকেই সমালোচনার মধ্যে ছিলেন মসিউর রহমান। ফেসবুকে এ নিয়ে সমালোচনা করে অনেকেই পোস্ট দেন। তাঁর বক্তব্যের ওই অংশটি ভাইরাল হয়।

আরও পড়ুন:  রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =