যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন আটলান্টার সাবেক এই মেয়র।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান দলের ধনকুবের প্রার্থী রিক জ্যাকসন। নির্বাচনি প্রচারে নিজের ব্যক্তিগত সম্পদ থেকে ২০ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেন তিনি। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন জ্যাকসন।
তবে বিপুল অর্থ ব্যয় করেও ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমসের কাছে পরাজিত হন তিনি।
বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বটমসের এই জয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের সর্বোচ্চ নির্বাহী পদে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারী নির্বাচিত হলেন।







