অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি দল রমনা থানাধীন সেগুনবাগিচার ২০ নম্বর এলাকার ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর (৬৬) বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম মিসেস হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় থাকেন।

এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় মূলত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eight =