রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







