মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

খুলনায় গুলিতে হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হালিম শেখ কেসিসির ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম বলেন, রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে হালিম শেখ নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে শুরু করতে ঐকমত্য হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ওসি আরও বলেন, কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। তার মাথা ও বুকে গুলি লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =