‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবি তুলেছিল ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি।

‎অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

আরও পড়ুন:  প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি।

‎গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাঁদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে।

‎একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

পাশাপাশি তদন্ত চলাকালে তাঁদের সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।‎এর পরদিন, ২২ নভেম্বর, চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। স্মারকলিপিতে অধ্যাপক স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে মসজিদে গুলি, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

‎কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =