গতকাল রবিবার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।
এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজন আসামিদের পক্ষে জামিন আবেদন করেন।
আটক রাখার আবেদনে বলা হয়, শনিবার বিকেলে পুলিশ খবর পায় পল্টনস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।







