নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর হওয়ার পর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও করোনা মহামারি পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। ২০২৬ সালে এসে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও সরকারি মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।

আরও পড়ুন:  আসুন, নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি- ড. ইউনূস
সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

গ্রেড বেতন স্কেল (টাকা)

০১    ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০    ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১    ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২    ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩    ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫    ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬    ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭    ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮    ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯    ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০    ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

আরও পড়ুন:  টানা ১৫ বার সেরা করদাতা হাকিমপুরী জর্দার কাউস মিয়া

বি:দ্র:. এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *