যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে: মুখ্যসচিব

যেকোনো মুহূর্তে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার বলেন, ‘পে স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।’

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো দিতে পে-কমিশন গঠন করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার। ওই কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে।

বিএনপি সরকার গঠনের পর পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি এর মধ্য তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে।

আরও পড়ুন:  লাল গালিচা নয়, ডিএনসিসি কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ম্যাট ব্যবহার করেছে

সচিব কমিটি দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম বছর মূল বেতন এবং পরের বছর ভাতা বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় পর্যালোচনার পর কিভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =