রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী কার্গো দেশে আসছে বৃহস্পতিবার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী একটি কার্গো চালান আগামীকাল বৃহস্পতিবার দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৪ তারিখে এই জ্বালানি চালানটির দেশে পৌঁছানোর কথা ছিল। সে সময় বাংলাদেশ ও রাশিয়া—উভয় পক্ষই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল, তবে শেষ মুহূর্তে তা স্থগিত করতে হয়।

জানা গেছে, রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর আগামীকাল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি দেশে পৌঁছাচ্ছে। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

চলতি বছরের মধ্যে মোট ইউরেনিয়ামের সাতটি চালান দেশে আসবে। এরই মধ্যে রূপপুরের প্রথম ইউনিটে তিন মাসেরও বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়েছে। তবে সেফটি ভালভের নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। ত্রুটি মেরামতে রাশিয়ার প্রকৌশলীরা কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:  রূপপুরে বিকাল থেকে শুরু হচ্ছে জ্বালানি লোডিং

সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০–৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =