এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করে।

নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল থেকে জানা যাবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নতুন করে যাচাই ও পর্যালোচনার সুযোগ পেয়েছেন।

গত ৩১ অক্টোবর ২০২৬ মূল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, সারাদেশের ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ

যেভাবে ফল জানা যাবে

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =