বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীর ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাই করার পর অনুমতি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যথাযথ প্রবেশ পাস/অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অননুমোদিত প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ সচিবালয়ে আগত দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাইপূর্বক প্রবেশের অনুমতি দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =