স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা উচিত।
তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
বর্তমান সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়।







