প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মৎস্য চাষ এবং উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল। প্রায় দুই কোটি মানুষ মৎস্য খাতের উপর নির্ভরশীল। সরকার মৎস্য, জলজ খাতকে অগ্রাধিকারে রেখেছে। মৎস্যজীবীদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। জেলেদের পরিচয়পত্র দেয়া হবে।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিদেশে নিত্যনতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবে।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে ৫০০ কোটি টাকা স্টার্টআপ বরাদ্দ করা হয়েছে।
খালবিল নদীনালার পরিবেশ অসেচতনার কারণে নষ্ট হচ্ছে। পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে।
খালবিল নদীনালার পরিবেশ অসেচতনার কারণে নষ্ট হচ্ছে। পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে।







