ভারতের সঙ্গে সহযোগিতা জোরদারে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-অজিত দোভাল বৈঠক

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা জোরদার করা এবং বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে নয়া দিল্লিতে বৈঠক করেছেন।

মঙ্গলবারের এই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন সার্জিও গোর। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্ব গুরুত্বপূর্ণ।

উভয় দেশের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি তুলে ধরেন।

বৈঠকে দুই দেশই অভিন্ন লক্ষ্য অর্জনে এবং কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে একযোগে কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।

এই বৈঠকের ঠিক আগের দিন সোমবার সার্জিও গোর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক করেছিলেন।

আরও পড়ুন:  শিল্পকলায় সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান

সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই অজিত দোভালের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =