বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুখবর দিচ্ছে ফেসবুক

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।বিকাশ পেমেন্ট চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বিজ্ঞাপন পরিচালনা আরো সহজ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও দেখা যাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এত দিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূরণ করা ব্যয়বহুল ও জটিল ছিল।

আরও পড়ুন:  ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি

এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =