হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায় বলে জানায় তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি একটি নৌমাইনে ধাক্কা খাওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে। তবে এই ঘটনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

এর আগে ইরান বারবার সতর্ক করেছিল—জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে।

এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

আরও পড়ুন:  মার্কিন নৌবহরের কাছে মহড়ার ঘোষণা ইরানের, সহ্য না করার হুমকি যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট দিয়ে চলাচলে বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *