শাওনের ফেসবুক আইডি উধাও

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।

তিনি আরো জানান, বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন মেহের আফরোজ শাওন।

আরও পড়ুন:  বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় শাওনসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে, সেটি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন:  ইতিহাস বিকৃতি এই দেশের মানুষ কখনো মেনে নেবে না: সোহেল তাজ
তামান্না সেতুর বক্তব্যই এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা একমাত্র দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =