শাওনের ফেসবুক আইডি উধাও
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।Read More →






