৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৫২১ জন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার পিএসসি সংরক্ষণ করে।

আরও পড়ুন:  ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, জানানো হলো পরীক্ষার তারিখও

ফল বিশ্লেষণে দেখা যায়, প্রশাসন ক্যাডারে ২০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ১৫০ জন, কর ক্যাডারে ১০৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৬২ জন, কৃষি ক্যাডারে ৯২ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ১৬৩ জনসহ বিভিন্ন ক্যাডারে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

পরে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষে এবার প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *