বয়সটা ৩৯ ছুঁইছুঁই, অথচ মাঠে নামলেই এখনো রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়েই চলেছেন তিনি।
আইসল্যান্ডের বিপক্ষে করা এই গোলটি ছিল আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে মেসির ১১৭তম আন্তর্জাতিক গোল। আর এই গোলের মুহূর্তেই তিনি ভেঙে দেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার অ্যাঞ্জেল লাব্রুনার রেকর্ড।







