মোদির অনুষ্ঠানের কাছেই বিস্ফোরক, আটক ১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের আগেই নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

রবিবার বেঙ্গালুরুর প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছেই অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় রবিবার সকালে কাগালিপুরা এলাকার একটি আশ্রমের কাছে ফুটপাতের পাশে দুটি জেলাটিন স্টিক পড়ে থাকতে দেখা যায়।

যা মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়।

এখন পর্যন্ত কীভাবে বিস্ফোরকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:  আমরা অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ: মোদি
তবে বিষয়টি ঘিরে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বেঙ্গালুরু ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *