যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ শুরু করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্টকমের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে থাকা এ রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে।

এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এসংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’

আরও পড়ুন:  ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =