ইরানের সঙ্গে অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ গতকাল সেন্টকমের আওতাধীন এলাকায় পৌঁছেছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে।’
এর আগে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে অবস্থানরত সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য এবং রসদ সংকটের খবর সামনে আসে।
সূত্র: আল-জাজিরা।







