রাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় চৈত্রের শেষদিনে তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রিতে। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থার মধ্যেই খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি হতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলীসহ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে স্বাভাবিক তাপমাত্রা ধরা হয়।

আরও পড়ুন:  মে মাসের প্রথম সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির শঙ্কা
তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলে সেটি মৃদু তাপমাত্রা ধরা হয়। ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি তাপমাত্রা। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপমাত্রা এবং ৪২ ডিগ্রি অতিক্রম করলে অতি তীব্র তাপমাত্রা ধরা হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন:  মুজিব ও স্বাধীনতা সংগ্রহশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। সকাল ৯টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 11 =