বাসটি দাঁড়িয়ে ছিল পৌর এলাকার ভালুকজান তেলের পাম্প সংলগ্ন স্থানে। রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। চালকসহ এক নারী যাত্রী তার ছেলে বাদশাকে নিয়ে বাসে অপেক্ষা করছিলেন ভোর হওয়ার জন্য। বাসটিতে আগুন লাগার পর চালক তার আসনেই পুড়ে মারা যান চলে স্থানীয়রা ধারণা করছেন।
ফুলবাড়িয়া থানা ওসি রুকনুজ্জামান জানান, এ ঘটনাকে তারা নাশকতা বলে মনে করছেন। তারা ঘটনা তদন্ত শুরু করেছেন। এদিকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।







