ফের লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনকে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত হয়। সমকালকে খবরটি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম।

তিনি বলেন, ‘সার্বিকভাবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ফুসফুস আর কিডনির সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল। গত দুই দিনের চেয়ে আজকের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন:  বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালেও এনডিএ আসন পেয়েছে ২৯৬টি

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। তার জ্ঞানের মাত্রাও অনেক কম। কিডনি জটিলতার বিষয়টি তো আছেই। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *