লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান। এখন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ সোমবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান।

গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর আইসিইউ সাপোর্ট প্রয়োজন। পরে হাসপাতাল পাল্টে তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ফের তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আজ গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

আরও পড়ুন:  অবশেষে সাক্ষাৎ হচ্ছে ইউনূস-মোদির

বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। একাধারে তিনি অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। তাঁর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘রক্তকরবী’ বাংলাদেশের মঞ্চনাটকে দারুণ জনপ্রিয় হয়েছিল। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *